অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

লালমনিরহাটে বাঁধ ভেঙে তিস্তার পানিতে ৫ গ্রামে প্লাবিত

বাংলার খবর২৪.কম: 500x350_8006294ed85156f12f659dc6c17058ee_timthumbতিস্তা নদীর প্রচণ্ড পানির স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চরবৈরাতী এলাকায় রোববার রাতে একটি বাঁধ ভেঙে হাজিরহাট, উত্তর ঘনোশ্যামচর বৈরাতি, আমিনগঞ্জসহ সেখানকার অন্তত ৫টি গ্রাম পল্গাবিত হয়েছে। এতে ওই এলাকার পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। আর তলিয়ে গেছে রাস্তাঘাট ও রোপা আমন ক্ষেত। এসব এলাকার লোকজন এখনও কোনো সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। এদিকে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
তবে তিস্তার পানি কিছুটা কমে ডালিয়া পয়েন্টে এখনও বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকায় দেড় সপ্তাহ যাবত্ পানিবন্দি অবস্থায় রয়েছে অন্তত ২০ হাজার মানুষ। এদিকে তিস্তার বামতীর প্রধান বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষজনের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে কোনো ত্রাণ বিতরণ করা হয়নি বলে ভুক্তরোগীরা জানিয়েছেন। ফলে তারা চরম দুঃখকষ্টের মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান জানিয়েছেন সোমবার সকাল থেকে তিস্তার পানি কিছুটা কমে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে চরাঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ধসে গিয়ে ৯টি চরে সঙ্গে জেলা এবং উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

লালমনিরহাটে বাঁধ ভেঙে তিস্তার পানিতে ৫ গ্রামে প্লাবিত

আপডেট টাইম : ০৪:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪