অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

নজরুলের গান জাতিকে স্বাধীনতা লাভে অনুপ্রেরণা যুগিয়েছিল : প্রধানমন্ত্রী

কুমিল্লা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে শোষণ বঞ্চনা মুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে পারলে কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণ হবে। নজরুলের গান জাতিকে স্বাধীনতা লাভের জন্য অনুপ্রেরণা যুগিয়েছিল।

সকল ভেদাভেদ ভুলে গিয়ে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ শোষণ ও বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কবি নজরুল এ লক্ষ্যে আমাদের জন্য একটি বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী সোমবার কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার জাতীয় কবির স্বপ্ন অনুযায়ী সব ধরনের শোষণ-বঞ্চনা মুক্ত একটি আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু ‘জয়বাংলা’ শ্লোগানটি বেছে নিয়েছিলেন।

তিনি বলেন, নজরুলের গান জাতিকে স্বাধীনতা লাভের জন্য অনুপ্রেরণা যুগিয়েছিল।

নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের ১১৬তম জন্ম জয়ন্তীর জাতীয় কর্মসূচি কুমিল্লায় উদযাপন করা হচ্ছে। এখানে কবির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটি কুমিল্লার জনগণের গর্ব ও আনন্দের বিষয়।

সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান এমিরিটাস প্রফেসর রফিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

নজরুলের গান জাতিকে স্বাধীনতা লাভে অনুপ্রেরণা যুগিয়েছিল : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫