অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রদল সম্পাদক নিহত

রাজশাহী : জেলার মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ছাত্রদল নেতাসহ মোটরসাইকেলের দু’আরোহী নিহত হয়েছে।শুক্রবার কেশরহাট-মচমইল সড়কের মগরা বিলের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাঁকোয়া গ্রামের তসলেম উদ্দিনের ছেলে কেশরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহেবুর আলম (২৫) ও রায়ঘাটি গ্রামের বীরেন চন্দ্রের ছেলে সুকমার চন্দ্র (২৮)।

প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বিকেলে শাহেবুর ও সুকুমার মোটরসাইকেলযোগে কেশরহাটে আসার সময় ভবানীগঞ্জগামী যাত্রীবাহী বাস সুমাইয়া পরিবহন (ঢাকা মেট্রো-০৪-০৫৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেবুর নিহত হন। আহত সুকমারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে সুকমারের মৃত্যু হয়। জনতা বাসটিকে মচমইল হাটে আটক করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ উদ্ধার ও বাস আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রদল সম্পাদক নিহত

আপডেট টাইম : ০১:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫