অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

কোপা ডেল রে: মেসির জোড়া গোলে জিতলো বার্সা

ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে জিতলো বার্সেলোনা ‘কোপা ডেল রে’র শিরোপা।

অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে কাতালানরা মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলো। অপর গোলটি করেন নেইমার।

এটি বার্সার রেকর্ড ২৭তম কোপা ডেল রে শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার এই শিরোপা জিতেছে এই ম্যাচেরই পরাজিত দল বিলবাও।

খেলার ২০ মিনিটে বার্সাকে লিড এনে দেন মেসি। দানি আলভেজের পাস থেকে বল পেয়ে বা পায়ের জোড়ালো শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির কাছ থেকে বল পেয়ে নিজে শট না নিয়ে ফাঁকায় থাকা নেইমারকে বল দেন লুইস সুয়ারেজ। সেই বল জালে জড়াতে কোনো রকম ভুল করেননি ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। ৭৪ মিনিটে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এবারো তার জোগান দাতা আলভেজ।

৮০ মিনিটে ব্যবধান কমায় বিলবাও। হেড থেকে গোল করেন ইনাকি উইলিয়ামস।

কোপা ডেল রে জিতে মৌসুমের ট্রেবল জয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। ট্রেবল জয়ের লক্ষ্যে ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

সূত্র: জি নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

কোপা ডেল রে: মেসির জোড়া গোলে জিতলো বার্সা

আপডেট টাইম : ০৩:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫