পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় জায়েজ নেই

ঢাকা : মসজিদে চেয়ারে বসে ফরজ, ওয়াজিব ও মুয়াক্কাদা নামাজ আদায়ের বৈধতা দেয়া যায়না বলে ফতোয়া দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়েছে। তবে গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে চলতি বছরের ১৯ মার্চের তারিখ উল্লেখ করা হয়েছে।

ফাউন্ডেশনের ফতোয়ায় বলা হয়েছে, যেখানে অসুস্থ ব্যক্তির জন্য খোদ শরীয়া আইনে অনেকগুলো বিকল্প বলে দেয়া হয়েছে, সেখানে সেসব বাদ দিয়ে অন্য বিকল্প অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দেয়ার অবকাশ থাকে না।

চেয়ারে বসে নামাজ আদায় কেনো জায়েজ নয় তা বিস্তারিতভাবে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে।

যেমন- চেয়ারে বসে নামাজ আদায়ে এবাদতের সর্বোচ্চ কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয় না। তাই চেয়ারে বসে নাম আদায় সঠিক নয়।

মসজিদে চেয়ার ঢুকিয়ে তাতে আসনগ্রহণ করা রাজাধিরাজ, শাহানশাহ, আহকামুল হাকেমিনের শাহী দরবারের আদব পরিপন্থি বিধায় তা বৈধ নয় এবং তাতে বসে নামাজ আদায়ও বৈধ নয়।

চেয়ার দ্বারা মসজিদে জামায়াতের কাতারে বিঘ্ন ঘটে। তাই মসজিদে চেয়ার ঢুকানো ঠিক নয়।

চেয়ার প্রবেশ করালে মসজিদের স্বাভাবিক ও মৌলিক সৌন্দর্য, সকলের সমান বিনয়ী অবস্থানের বিঘœ ঘটে। তাই মসজিদে চেয়ার ঢুকানো সঠিক নয়।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের দুই পৃষ্ঠার ফতোয়ার কোথায়ও পবিত্র কোরআন শরীফের রেফারেন্স দেয়া হয়নি। বিশুদ্ধ কয়েকটি হাদীস গ্রন্থের নাম তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হলেও এমন কোনো হাদীস উল্লেখ করা হয়নি যাতে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি যাবে না তা প্রমাণিত হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় জায়েজ নেই

আপডেট টাইম : ০৪:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫