পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

ভারতে গরুর মাংস রান্না করায় বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

ডেস্ক: গরুর মাংস রান্না করায় ভারতের উত্তরপ্রদেশে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২৭ জুন) জানায়, গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যান।

ওই সময় বাড়িতে থাকা চার পুরুষ সরে যান দাবি করে পুলিশ বলেছে, ওই নারীরাও চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় তাদের আটক করা হয়।

ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়।

পুলিশের এসপি অভিষেক সিং বলেছেন, “আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।”

পুলিশ জানিয়েছে, এই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।

গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয় বলেও জানিয়েছে তারা।

পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর

ভারতে গরুর মাংস রান্না করায় বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬