অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ভোলার ১৪ গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আজ

গাজী তাহের লিটন, ভোলা

সৌদি আরবের সাথে মিল রেখে আজ রোববার (০৬ জুন) ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামে ঈদুল আযহা পালিত হচ্ছে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করছেন।

সৌদি আরবে শনিবার চাঁদ দেখা যাওয়ায় জেলার নানা অঞ্চলের এই পরিবারগুলো আজ ঈদ উদযাপন করছেন।

আজ রোববার সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া প্রায় সময়ই ঈদের জামায়াতের ইমামতি করতেন। গত বছর তার মৃত্যুতে এবার ইমামতি করেছেন,স্থানীয় বাসিন্দা মাওলানা সিহাবউদ্দিন। একই সঙ্গে একই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯ টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাসগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় ছয়হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদের পরিবারের সদস্যরা শতবছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।ভোলার পুলিশ সুপার শরীফুল হক গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন উপজেলার যে কয়টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে সেখানে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলার ১৪ গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আজ

আপডেট টাইম : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫