অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নারায়ণগঞ্জে সাত খুন: র‌্যাবের আরো ৫ সদস্যের ৮ দিনের রিমান্ড

ফারুক আহম্মেদ সুজনindex_49175: নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যাকান্ডের ঘটনায় র‌্যাবের আরো ৫ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

তারা হলেন- এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন ও আবু তৈয়্যব। তারা সবাই র‌্যাব-১১ এর সদস্য।

বুধবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতারের পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই ৫ জনকে গ্রেফতার করে তদন্ত তদারক সংস্থা ডিবি। পরে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ কাজ করতে বাধ্য হয়েছেন তারা।

ইতোমধ্যে র‌্যাব-১১ এর সাবেক তিনজন কমকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে সাত খুন: র‌্যাবের আরো ৫ সদস্যের ৮ দিনের রিমান্ড

আপডেট টাইম : ০৮:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪