পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

শিশু অপহরণের দায়ে যাবজ্জীবন

বাংলার খবর২৪.কম,jail2চট্টগ্রাম: শিশু অপহরণের দায়ে মোছলেম উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার জানান, আসামি মোছলেম উদ্দিনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ জানুয়ারি কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের মেয়ে তাহমিনা আক্তার অপহরণের শিকার হয়। একই এলাকার মোছলেম উদ্দিন তাকে শীতের কাপড় কিনে দেয়ার কথা বলে ফুসলিয়ে ভোলা জেলার সদর উপজেলার পূর্ব চরখালী গ্রামে নিয়ে যায়। পরে টেলিফোনে এক লক্ষ ৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস ওইদিনই কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ চারদিন পর ভোলা থেকে তাহমিনাকে উদ্ধার করেন এবং মোছলেমকে গ্রেপ্তার করেন।

ওই মামলায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মোছলেমকে আসামী করে একটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ৫ মে আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আটজনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত আসামী মোছলেম উদ্দিন বর্তমানে কারাগারে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু অপহরণের দায়ে যাবজ্জীবন

আপডেট টাইম : ০৩:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪