অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুমার সাঙ্গাকারা

ডেস্ক: শ্রীলংকার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এই গ্রীষ্মেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন।

কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন, এরকম একটি ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়।

৩৭ বছর বয়সী সাঙ্গাকারা এরই মধ্যে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলার পর তিনি নিজের দেশের মাটিতেই শেষ করতে যাচ্ছেন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব বাঁহাতী ব্যাটসম্যান সাঙ্গাকারার।

টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর স্থান পঞ্চম।

২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১৩২ টি ম্যাচ থেকে তিনি স্কোর করেছেন ১২,৩০৫ রান। এতে রয়েছে তাঁর ৩৮টি সেঞ্চুরি এবং ৫২টি অর্ধ-শতরান।

সাঙ্গাকারা তাঁর শেষ টি টোয়েন্টি খেলেন গত বছরের বিশ্ব টি টোয়েন্টি প্রতিযোগিতায় যেটিতে শিরোপা জয়ী হয়েছিল শ্রীলংকা।

তার শেষ ওডিআই ছিল এ বছরের বিশ্বকাপের সময়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুমার সাঙ্গাকারা

আপডেট টাইম : ০১:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫