পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

১৯৬৭ সালের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে ইসরাইল!

500x350_600659a3d7b0bb321d52d8bf2b18664b_Mongla-01-09-13-2 copyবাংলার খবর২৪.কম,ডেস্ক : ইসরাইল ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যেতে রাজি হয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এর ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উদ্ধৃতি দিয়েই এখবর প্রকাশিত হয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তা সত্য নয়। তবে তিনি মাহমুদ আব্বাসের সাথে অতি সম্প্রতি তার গোপন বৈঠক হওয়ার কথাটি অস্বীকার করেননি।
বৃহস্পতিবার রাতে ফিলিস্তিন টিভিকে দেয়া সাক্ষাতকারে মাহমুদ আব্বাস বলেছেন, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল যেসব স্থান দখল করেছিল, সেসব স্থান থেকে সরে যেতে সম্মত হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরাইলি প্রত্যাহারের পর সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দাবি জানিয়েছেন। ইসরাইল যদি তাতে সম্মত না হয়, তবে ‘যা করার দরকার হয় তা আমরা করব?’ তিনি এর মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ, বি ও সি এলাকা নিয়ে আলোচনা করব না। আমাদের সুনির্দিষ্ট সীমানা দরকার। বিশ্বে ইসরাইল একমাত্র রাষ্ট্র যার কোনো চিহ্নিত সীমান্ত নেই।’
মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা এক দিন, এক সপ্তাহ বা এক মাস অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু ২০ বছর নয়।
তিনি জানান, সায়েব ইরাকাত ও মাজিদ ফারাজ সীমান্ত নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠক করবেন। তবে কবে এই বৈঠক হবে তা তিনি বলেননি।
তিনি বলেন, ‘তারা যদি রাজি হয়, তবে আমরা আমরা আমাদের সীমান্ত নিয়ে স্বাধীন হব। ইসরাইল দুই বছর পর পর আমাদের ওপর হামলা চালাবে, তা আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা কখনো তাদের ওপর পরিচালিত ইসরাইলি অপরাধকে ক্ষমা করবে না, ভুলে যাবে না।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, প্রাক-১৯৬৭ রেখার ভিত্তিতে আলোচনার কথা অস্বীকার করেছেন।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

১৯৬৭ সালের অবস্থানে ফিরে যেতে রাজি হয়েছে ইসরাইল!

আপডেট টাইম : ১০:০০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪