অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাস্তার জন্য ৩ কোটি টাকার জমি দান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাড়ে ৩ কোটি টাকা মূল্যের জমি দান করার ঘোষণা দিয়েছেন। তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী শুক্রবার বিকেলে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জমি চাইলে জনতার উপস্থিতিতে অ্যাড. তৈমূর জমি দান করেন।
তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জানান, তারাবো পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও রাস্তা না থাকায় মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে জমি চাইলে তিনি রূপসী বকুল নগর হতে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ক্যানেল পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জমি দান করেন। অচিরেই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, আমার সাড়ে ৩ কোটি টাকার জমি দান করলে তারাবো পৌর এলাকার শত শত মানুষের উপকার হবে। এজন্য মেয়র শফিকুল ইসলাম চাওয়ার সঙ্গে সঙ্গে ওই জমি দিয়ে দেই। তিনি আরো বলেন, মানুষ চিরদিন বাঁচে না। তবে চিরদিন বেঁচে থাকার জন্য কর্মের প্রয়োজন। অ্যাড. তৈমূর তার মা বেগম রোকেয়া খন্দকারের নামে রাস্তা নির্মাণের জন্য এ জমি দান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

রাস্তার জন্য ৩ কোটি টাকার জমি দান

আপডেট টাইম : ০৩:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫