অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

500x350_252de974d3ad1a86fc65c3db4c1d4b80_Faruqi-012-450x336বাংলার খবর২৪.কম,রংপুর : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এবং চ্যানেল আই ও মাইটিভি’র ধর্মীয় আলোচক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা ও মহানগর আহলে সুন্নাত ও মাশায়েখে তরিকত কমিটির উদ্যোগে গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা সভাপতি ও আলমনগর বরকতিয়া খানকা শরীফের গদ্দিনসিন শাহ্ আহমেদ ছাইদ আহমাদী আফতাবী পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সরকার, কারামতিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আলী আকবর বাদল, সদস্য হাফেজ আহম্মেদ রেজা, মাওলানা আজগার আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। সমাবেশ থেকে আজ শুক্রবার বাদ জুম্মা দাবি আদায়ে রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

আপডেট টাইম : ১০:২৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪