অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট রাজশাহীতে

রাজশাহী : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার রাজশাহীতে নামলো বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।

শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকা থেকে ৭৬ জন যাত্রী নিয়ে রাজশাহী পৌঁছায় বিমানটি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে শনি, সোম, বুধবার সপ্তাহের তিন দিন এ ফ্লাইট চলাচল করবে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর জুনিয়র এক্সিকিউটিভ সেলস এ্যান্ড এয়ারপোর্ট সার্ভিস অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে ইউএস বাংলা বিমানের নির্দিষ্ট ফ্লাইট। রাজশাহীতে পৌঁছবে ৩টা ৫০ মিনিটে। পরে রাজশাহী থেকে ৪টা ১০ মিনিটে ছেড়ে যাবে। তা ঢাকা পৌঁছবে ৪টা ৫০ মিনিটে।

তিনি আরও জানান, রাজশাহী-ঢাকা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২০০ টাকা থেকে ৬২০০ টাকা পর্যন্ত। তবে উদ্বোধন উপলক্ষে শুরুতে ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ অফার সীমিত সময়ের জন্য চলবে। তবে অফার শেষে কয়েকটি আসন ২৫০০ টাকায় এবং বাকিগুলো নির্ধারিত ভাড়ায় চলবে। এছাড়াও জিপি স্টার গ্রাহকদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে শুক্র, রোব ও মঙ্গলবার এ রুটে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর গত ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে উড়াল শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট রাজশাহীতে

আপডেট টাইম : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫