অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বৃষ্টিতে পরিত্যক্ত খেলা

চট্টগ্রাম : বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ দিনের টেস্ট খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

বৃষ্টি আর মাঠেই গড়াতে দিল না চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। ভারী বৃষ্টিতে ভিজে থাকা মাঠে খেলা সম্ভব নয় বলেই দুপুর দেড়টায় ঘোষণাটা দিয়েই দেওয়া হল। পরিত্যক্ত হল দিনের খেলা।

শুক্রবার সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির প্রকোপে দক্ষিণ আফ্রিকা দল হোটেল ছাড়ারই প্রয়োজনীয়তাই অনুভব করেনি। যদিও বাংলাদেশ দল হাজির ছিল মাঠে।

টেস্টের শেষ দিন কাল শনিবারও খেলা হবে কিনা সেটাই এখন ভাবার বিষয়। চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত কেবল প্রথম দিনেই পুরো খেলা হয়েছে। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬৫ ওভার। গতকাল তৃতীয় দিনে বৃষ্টিতে ৭০.২ ওভার হতেই ম্যাচ বন্ধ করতে হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকালও চট্টগ্রামে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে টেস্টের পঞ্চম দিনও পড়ে যাবে অনিশ্চয়তার মধ্যে। তৃতীয় দিন শেষে ম্যাচটা দুই দলের দিকেই প্রায় সমানভাবে হেলেছিল। টেস্টের ভাগ্য নির্ধারণের জন্য আজ চতুর্থ দিনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের ৭৮ রানের লিডকে ইতিমধ্যে মাত্র ১৭-তে নামিয়ে এনেছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও ফন জিল। দক্ষিণ আফ্রিকা ১০ উইকেট হাতে রেখেই পঞ্চম দিনের খেলা শুরু করবে। তাই দুই দলের এখনো একটি করে ইনিংস বাকি রয়েছে বলে ধরে নেওয়া যায়। অথচ সেশন বাকি আছে আর মাত্র তিনটি। খুব নাটকীয় কিছু না হলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট আর বৃষ্টির হুমকি মিলিয়ে সিরিজের প্রথম টেস্টের অবশ্যম্ভাবী ফল এখন ড্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বৃষ্টিতে পরিত্যক্ত খেলা

আপডেট টাইম : ০৯:২৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫