পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাকায় আসছেন পাওলি

ঢাকা : কলকাতার ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী পাওলি দাম। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কলকাতার সাতটি বাংলা ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে।

গত বছর হিন্দি ছবি ‘অঙ্কুর আরোরা কি মার্ডার কেস’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর কোন হিন্দি ছবিতে পাওয়া যায়নি।

বর্তমানে বাংলা ছবি নিয়েই ব্যস্ত তিনি। এদিকে বাংলাদেশে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন পাওলি। এ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। একজন পতিতার চরিত্রে পাওলি এ ছবিতে কাজ করেছেন।

শাকিব-পাওলি অভিনীত এ ছবিটি এরই মধ্যে দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করছে। এরই মধ্যে ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। আগামী মাসেই আবারও শুটিং শুরু হবে এ ছবির। এ লটে ছবিতে থাকা পাঁচটি গানের শুটিং হবে।

এরই মধ্যে শাকিব খান ও পাওলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিডিউলের জন্য। তারা দুজনই আগামী মাসে সময় দেবেন বলে জানিয়েছেন পরিচালক কল্লোল।

সে হিসেবে আগামী মাসেই পাওলির ঢাকা আসার কথা রয়েছে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সোহানী হোসেনের কাহিনী অবলম্বনে এ ছবির ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, জেমস, মমতাজ, কনা, মিলা, পান্থ কানাই ও পূজা।

সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে অনলাইনে ছবিটির ফাস্টলুকের একটি টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটিতে শাকিব ও পাওলি দাম ছাড়াও অভিনয় করছেন আহমেদ রুবেল, শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান, ডন, কাবিলাসহ অনেকে।

এ ছবি প্রসঙ্গে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানান, আগামী মাসেই পাঁচটি গানের শুটিংয়ের জন্য শাকিব ও পাওলি শিডিউল দেবেন বলে জানিয়েছেন। দুজনের সময় মিলিয়েই তারিখ চূড়ান্ত হবে। আশা করছি একটি পরিপূর্ণ ছবি সবাইকে উপহার দিতে পারবো।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকায় আসছেন পাওলি

আপডেট টাইম : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫