অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাত খুনের মামলা: জবানবন্দি দিলেন আরো ৩ র‌্যাব সদস্য

বাংলার খবর২৪.কম500x350_476757ca3bfc415ff72b3b0601a5e151_nara20140830150649_141337 : নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র‌্যাবের আরো তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। শনিবার দুপুরে পৃথকভাবে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তিনটি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন তারা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ আলোচিত সাত হত্যার ঘটনায় সর্বশেষ বুধবার র‌্যাবের আরো পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সিনিয়র ল্যান্স নায়েক হিরা মিয়া, নায়েক আবু তৈয়ব ও হাবিলদার এমদাদুল হক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছেন।
এর আগে গত ২৭ আগস্ট তাদের গ্রেফতারের পর এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের দ্বিতীয় দিনে শনিবার র‌্যাবের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
অন্যদিকে মামলার তদন্তের সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানান পুলিশ সুপার ড.খন্দকার মহিদউদ্দিন। ইতিমধ্যে আদালতে ১৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক এবং বাকী ১২ জন স্বাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাত খুনের মামলা: জবানবন্দি দিলেন আরো ৩ র‌্যাব সদস্য

আপডেট টাইম : ০৪:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪