পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুধবার সপরিবারে সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি

ঢাকা : আগামীকাল বুধবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও ছেলে সাহিল। ছেলে সাহিলকে ডাক্তার দেখানো এবং এর ফাঁকে একটু বেড়িয়ে আসার লক্ষ্য নিয়েই মূলত মাশরাফির এই বিদেশ সফর।

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘সামনে আমার কোনো খেলা নেই। হয়তো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হবে এই মাসের শেষদিকে। সেখানে আমি খেলছি না। তাই এই সুযোগে বাচ্চাটাকে (সাহিল) ভাল ডাক্তার দেখিয়ে আসা; সেই সঙ্গে একটু ঘুরে আসতে সিঙ্গাপুর যাচ্ছি।’

বুধবার দেশ ছাড়লেও কবে ফিরবেন এ ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখনো নিশ্চিত না কবে ফিরব। তবে ২৫ আগস্ট ফেরার একটি পরিকল্পনা রয়েছে।’

মাশরাফি ঈদের ছুটি কাটিয়ে আসার পর পরই নিজ উদ্যোগে অনুশীলন করেছেন। নিয়মিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জিমনেসিয়ামে জিম করেছেন। মঙ্গলবারও এর ব্যত্যয় ঘটেনি।

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজার আগামী নভেম্বরের আগে মাঠে নামার সুযোগ নেই। কেননা, মাশরাফি লংগার ভার্সন ক্রিকেট খেলছেন না অনেক দিন ধরেই। সেই সুবাদে নভেম্বরে বিপিএল মাঠে গড়ালে সেখানে হয়তো দেখা যাবে তাকে। আর যদি কোনো কারণে বিপিএল না হয় সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেটে বল হাতে দেখা যাবে বাংলাদেশের সীমিত ফরম্যাটের ক্রিকেট অধিনায়কক

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুধবার সপরিবারে সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি

আপডেট টাইম : ০২:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫