অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজশাহীর ভারপ্রাপ্ত মেয়র নিযামই

রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমই থাকছেন।

নিজাম-উল-আযীমের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখে দুই মাসের মধ্যে হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তি করতে আজ আদেশ দিয়েছেন ।

নাশকতার অভিযোগে আনা মামলায় পুলিশের অভিযোগপত্র দাখিরের পর রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় গত ১ জুন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাউন্সিলর নিযাম-উল-আযীমকে দায়িত্ব দিয়েছে। পরের দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন তিনি।

পরে রাজশাহীর বাসিন্দা নজরুল ইসলাম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিযাম-উল-আযীমের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট রুল জারি করেন এবং তাঁকে দায়িত্ব দিয়ে ঘোষিত প্রজ্ঞাপনের ওপর ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন আদালত।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নিযাম-উল-আযীম আপিল বিভাগে আবেদন করলে চেম্বার জজ বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় সংগঠিত নাশকতা ঘটনায় রাজশাহীর বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় বিএনপি নেতা মেয়র বুলবুলের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দাখিলের পর গত ৭ মে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজশাহীর ভারপ্রাপ্ত মেয়র নিযামই

আপডেট টাইম : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫