অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা

লাকসামে গুম হওয়া বিএনপি নেতার পিতার মৃত্যু

বাংলার খবর২৪.কম :500x350_9b6879e0330d6af98d9a07d29b0cbe07_ttrrtrtr কুমিল্লার লাকসামের গুম হওয়া বিএনপির নেতা আলহাজ্ব হুমায়ন কবির পারভেজেরপিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রঙ্গু মিয়া ছেলের শোকে ও মনে দুঃখ নিয়ে চির বিদায় নিলেন এই দুনিয়া থেকে। রবিবার ভোর ৪ টায় আলহাজ্ব রঙ্গু মিয়া পৌর শহরের ফতেপুর গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য স্বজন রেখে পৃথিবী থেকে বিদায় নিলেন। তার বড় ছেলে লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ন কবির পারভেজ দীর্ঘ ৯ মাস ধরে নিখোঁজ। তার সন্ধান দীর্ঘ ৯ মাসেও পায়নি পরিবার। পরিবারের দাবি গত ২৭ নভেম্বর ২০১৩ ইং রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাকসামের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ন কবির পারভেজকে এম্বুলেন্স যোগে কুমিল্লা যাওয়ার পথে হরিশ্চর নামক স্হান থেকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এরপর থেকে তারা এখনো নিখোঁজ রয়েছে। বড় ছেলে নিখোঁজে পিতা আলহাজ্ব রঙ্গু মিয়া শোকে শোকাহত। তিনি ছেলের গুমের
মামলার বাদী ছিলেন। ছেলেকে ফিরে পেতে তার কান্না মৃত্যুর আগ পর্যন্ত থামেনি।

তার দু চোখে সদা সর্বদা অশ্রু সজল থাকত। যে কেউ বাড়িতে আসলেই হাউমাউ করে কেঁদে উঠে বলত আমার ছেলে এসেছে কিনা জিজ্ঞাসা করত। ছেলেকে ফিরে পেতে আশাবাদী ছিলেন আলহাজ্ব রঙ্গু মিয়া। কিন্তু না হৃদয় বিদারক দুঃখ নিয়ে সবাইকে শোকে মূহ্যমান করে তিনি চির নিদ্রায় শায়িত হলেন।
রবিবার নিজ বাড়ির সামনে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় সাবেক এমপি জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাবেক এমপি আনোয়ারুল আজিম, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডঃ ইউনুছ ভূঁইয়া,
লাকসাম পৌর মেয়র আলহাজ্ব মফিজুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা জামান, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য গুলশান কার্যালয় শাসছুদ্দিন দিদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, আওয়ামীলীগ নেতা তাবারক উল্ল্যাহ কায়েস, উপজেলা যুবলীগের সভাপতি এডঃ রফিকুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক প্রফেসর আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নুরউল্ল্যাহ রায়হান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন, দৈনিক আমার দেশ প্রতিনিধি এমএসআই জসিম , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
মারা যাওয়ার আগে তিনি তাঁর আশা গুলো পূরন করতে পারেন নি ।তিনি মারা
যাওয়ার কারনে পুরো ফতেপুর এলাকা শোকের ছায়া নেমে এসেছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

লাকসামে গুম হওয়া বিএনপি নেতার পিতার মৃত্যু

আপডেট টাইম : ০১:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪