পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারেক রহমান

বাংলার খবর২৪.কম :500x350_a57b267f0f845ca278f42d3cfbdfa422_22372_1194972405675_1569404791_30518535_4872738_nবঙ্গবন্ধু পরিবারকে ‘জাতির জন্য অভিশাপ’ বলে আওয়ামী লীগ নেতাদের তীব্র সমালোচনার এক সপ্তাহের মধ্যে লন্ডনে আরেকটি সভায় এসেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার ইস্ট লন্ডনের অট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তারেক।
শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও কয়েস আহমেদের পরিচালনায় শুরু হওয়া এই সভায় বিএনপির ৫০০ শতাধিক নেতা-কর্মী-সমর্থক অংশ নিচ্ছেন, যার ব্যানারে প্রধান অতিথি তারেককে ‘দেশনায়ক’ বলা হয়েছে।
বাংলাদেশ সময় মধ্যরাতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় অন্য নেতাদের পর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের বক্তব্য দেয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা পর্বের আগে বিএনপি পরিচালনায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান তুলে ধরে পলিসি ফোরাম নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়।
লন্ডনে এই সমাবেশের কয়েক ঘণ্টা আগেই তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে চাকরিচ্যুত করার কথা বাংলাদেশের জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
২০০৮ সালের সেপ্টেম্বর থেকে স্বামীর সঙ্গে লন্ডনে রয়েছেন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা জোবাইদা। জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়ে মুক্তির পর তারেক যুক্তরাজ্যে যান চিকিৎসার জন্য।
স্বামীর চিকিৎসার কথা জানিয়ে বেশ কয়েকবার ছুটি বাড়ালেও সর্বশেষ বার তার ছুটির আবেদন গ্রহণ না করে চাকরি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।
২১ অগাস্টসহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে লন্ডনে থাকা তারেক প্রবাসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে মালয়েশিয়া গিয়ে একটি সভায়ও যোগ দেন তিনি। গত জুলাইয়ে সস্ত্রীক সৌদি আরব গিয়ে মায়ের সঙ্গে ওমরাহও পালন করেন তিনি।
সর্বশেষ গত ২৫ অগাস্ট লন্ডনে এক সভায় বক্তব্যে শেখ মুজিব পরিবারকে ‘অভিশাপ’ এবং আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ বলেন তিনি।
কয়েক মাস আগে আরেক সভায় নিজের বাবা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ বলে দাবি করেন তারেক। সেইসঙ্গে বঙ্গবন্ধুকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলেন তিনি।
এসব বক্তব্যের জন্য ক্ষমতাসীন দলের নেতাদের তীব্র বাক্যবাণ তারেককে লক্ষ্য করে। সেইসঙ্গে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও উঠেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারেক রহমান

আপডেট টাইম : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪