পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হার্ডলাইনে পাকিস্তান সরকার, সাঁড়াশি অভিযানের প্রস্তুতি

বাংলার খবর২৪.কম :500x350_373768b0a2af5993516178ba7b0c8bed_protest-_27784 পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরকি-ই-ইনসাফ (পিটিআই) এবং ডা. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ দমনে আইন প্রয়োগে আর দ্বিধাবোধ করবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিন দিন ধরে বিক্ষোভকারীরা নওয়াজের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশে অবস্থান নিয়েছে। রবিবার সকালে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে তিনজন নিহত এবং পুলিশসহ পাঁচ শতাধিক লোক আহত হওয়ার পর সোমবার সকাল থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরা একপর্যায়ে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় এবং প্রায় পৌনে এক ঘণ্টা টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকে। এরপর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাপ্রধান রাহেল শরীফের সঙ্গে জরুরি বৈঠক করেন।
বৈঠকে শরীফ জানান, তিনি পদত্যাগ করবেন না। তবে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সরকারবিরোধীদের বিরুদ্ধে এখন সরকার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। যারা রাষ্ট্রীয় সম্পদের ওপর হামলা চালায় সেই সব বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার কথা ভাবা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হার্ডলাইনে পাকিস্তান সরকার, সাঁড়াশি অভিযানের প্রস্তুতি

আপডেট টাইম : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪