অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

রাজাকার শব্দের নতুন তরজমা

বাংলার খবর২৪.কম:500x350_e1ff540b16b123a06f6b22140bdc9568_image_124377.shahazahan khan (5)(2) যারা নদী দখল ও দূষণ করছে, তাদের এ যুগের রাজাকার বলে আখ্যায়িত করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নদী রক্ষা কমিশন অনুষ্ঠানটির আয়োজন করে। নদীর দখল ও দূষণ রোধে গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন আইন পাস হয়। এর পর থেকে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণহানি ঘটিয়েছিল, তাদের আমরা রাজাকার বলি। নদীরও প্রাণ আছে। তাই নদীকে যারা দখল ও দূষণের মধ্য দিয়ে ধ্বংস করছে, হত্যা করছে, তাদের এ যুগের রাজাকার আখ্যায়িত করাই সমীচীন।
নদী দখলের চিত্র তুলে ধরে শাজাহান খান বলেন, নদী দখলমুক্ত করাই আমাদের চ্যালেঞ্জ। নদী দখলমুক্ত করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে টাস্কফোর্সের ২৬টি সভা হয়েছে। এই সভার সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীকে মা উল্লেখ করে মন্ত্রী বলেন, নদীকে বাঁচালে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। তাই স্লোগান হওয়া উচিত, নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও!
অনুষ্ঠানে নৌপরিবহন সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, বিবিধ কারণে নদীর অবস্থা আজ হুমকির সম্মুখীন। নদীকে মায়ের মতো আগলে না রেখে নদীকে নিয়ে হচ্ছে মহোৎসব। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

রাজাকার শব্দের নতুন তরজমা

আপডেট টাইম : ০২:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪