পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আগ্রহী না হলে ভারতকে সিরিজ খেলার জন্য জোরাজুরি করা ঠিক নয়’

ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তানের হা-হুতাশ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির টি-২০ অধিনায়ক শাহীদ আফ্রিদি। ভারতের সঙ্গে না খেললেও অন্য কোনো দেশের সঙ্গে পাকিস্তান খেলতে পারে; তাই আগ্রহী না হলে ভারতকে সিরিজ খেলার জন্য জোরাজুরি করা ঠিক নয়।

দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা চুক্তি অনুসারে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ৬ বার সিরিজ খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারতের সঙ্গে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল ‘স্বাগতিক’ পাকিস্তানের।

তবে দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতের কয়েকজন রাজনীতিক ওই সিরিজটি আয়োজনের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। ভারতীয় বোর্ড বিসিসিআই আকারে-ইঙ্গিতে পাকিস্তানকে সিরিজটি না হওয়ার কথা জানিয়েও দিয়েছে।

এরপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ আয়োজনের আশা ছাড়েনি। চলতি মাসের শুরুতে পিসিবি বিসিসিআইর কাছে একটি চিঠি লিখে। চিঠিতে ভারত সিরিজটি খেলতে যাবে কি না সে বিষয়ে স্পষ্টভাবে জানাতে বলে পিসিবি। পাকিস্তানের এমন জোরাজোরির পরিপ্রেক্ষিতেই মন্তব্যটি করলেন আফ্রিদি।

শনিবার অনুশীলন ক্যাম্পে আফ্রিদি সাংবাদিকদের বলেন, ‘কেন বারবার আমরা ভারতের পেছনেই ছুটছি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এমন অনেক বড় দল রয়েছে যারা আমাদের সঙ্গে খেলবে। ভারতকে কয়েকবার আমন্ত্রণ জানিয়েছি আমরা; এরপরও তারা খেলতে না চাইলে আমরা খুশিই থাকব।’

দু’দেশের সমর্থকরাই ভারত-পাকিস্তান সিরিজ দেখতে মুখিয়ে রয়েছেন বলেও মন্তব্য করে আফ্রিদি বলেন, সর্বশেষ ভারত যখন পাকিস্তানে খেলতে আসে তখন তাদের বিরল সংবর্ধনা দেওয়া হয়েছিল। দুই দেশের দর্শকরাই ভারত-পকিস্তান সিরিজ দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। কারণ ভারত-পাক সিরিজের আকর্ষণ অ্যাসেজের থেকেও বেশি।’

আফ্রিদি আরো বলেন, ‘কঠিন সময়ে পাকিস্তান বরাবরই ভারতের পাশে দাঁড়িয়েছে। তবে এবার ভারত সরকারের সিদ্ধান্ত কি হবে আমি ঠিক জানি না। সিরিজটি আসলে ভারত সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।’

সূত্র: এএফপি, ক্রিকবাজ

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আগ্রহী না হলে ভারতকে সিরিজ খেলার জন্য জোরাজুরি করা ঠিক নয়’

আপডেট টাইম : ০৩:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫