পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে গৃহকর্তার কান কেটে নিলো ডাকাত!

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png, সিলেট : সিলেটে ডাকাতির সময় গৃহকর্তার কান কেটে নিলো ডাকাতরা। এসময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে তারা। রবিবার ভোররাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা ইজ্জত আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজন জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় গৃহকর্তা ইজ্জত আলী (৫৮) চিৎকার করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে নেয়। এরপর ঘরে থাকা নারী ও শিশুদের বেঁধে রেখে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন বলেন, ঘটনাটি ডাকাতি নয়। ঘরে ঢুকে অস্ত্রধারী যুবকরা গৃহকর্তার কান কেটেছে। এছাড়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটের কথা স্বীকার করেছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে গৃহকর্তার কান কেটে নিলো ডাকাত!

আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪