পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

বাংলার খবর২৪.কম,নোয়াখালী(2)নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আরিফ হোসেন (৩০) উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ভদ্রগাও গ্রামের আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

শনিবার রাত ১১টার দিকে ভূঞার হাটখোলা বাজারের পাশের বারুল সড়কে তাকে গুলি করা হয় বলে সোনাইমুড়ি থানার ওসি আফরাফুল ইসলাম জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে নূর মোহাম্মদ (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বজরা এলাকায় সোনাইমুড়ি- ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে ছাত্র লীগ ও যুবলীগের কর্মীরা। এক পর্যায়ে বিএনপি সমর্থিতদের তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা।

আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, আরিফ মোটরসাইকেলে করে কালিকাপুর -আমিশাপাড়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বারুল সড়কের পুলের ওপর দুর্বৃত্তরা তার পথ আটকে হামলা চালায়। তাকে পিটিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, গ্রেফতার নূর মোহাম্মদ এ হত্যার মূল পরিকল্পনাকারী। কালিকাপুর থেকে তিনি মটরসাইকেলে করে আরিফকে নিয়ে আসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০২:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪