অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

নাটোরে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাংলার খবর২৪.কম,image_125596.index_নাটোর: নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত সেন্টার ইনচার্জ (সিআইসি) ও স্থানীয় আওয়ামী লীগের মোজাম্মেল হক মজনুকে দিনে-দুপুরে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার নাটোর-বাগাতিপাড়া সড়কের ইয়াছিনপুর এলাকায় এঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত মোজাম্মেল হক নাটোর পৌর সভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। খবর পেয়ে পুলিশ সুপার বাসুদেব বনিক, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে মজনুকে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

পুলিশ জানায়, মোজাম্মেল হক এক জন হার্টের রুগী ছিলেন। ধারণা করা হচ্ছে মারপিট করায় ভয় পেয়ে তিনি হার্টফেল করে মারা গেছেন। তবে ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত এবিষয়ে সঠিক কোন কারন জানানো সম্ভব হচ্ছে না। পুলিশ এ ঘটনার কোন সঠিক কারণ জানাতে না পারলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে টাকা পয়সা লেনদেন নিয়ে এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে।

এবিষয়ে নিহত মোজাম্মেল হকের ভায়রা মোহম্মদ রফিক জানান, টাকা-পয়সার লেন-দেন নিয়ে কারো সাথে বিবাদ ছিল বলে তার পরিবারের কেউ জানে না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও তারা কিছু বলতে পারছেন না। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনে তারা মোজাম্মেল হকের মৃত্যু সংবাদ পান।

পুলিশ সুপার বাসুদেব বনিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোজাম্মেল হক এক জন হার্টের রুগী ছিলেন। এ অবস্থায় মারপিটের শিকার হওয়ায় হয়তো তিনি হার্টফেল করে মারা গেছেন। তিনি জানান, কী কারণে বা কারা তাকে মারপিট করেছে সে বিষয়ে নিহতের পরিবারের কেউ কিছু বলতে পারছেন না। এ বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

নাটোরে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪