পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

পাকিস্তান সফরের ঘোষণা নাজমুল হাসানের

ডেস্ক: বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত আগেই দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সালমা খাতুনদের সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের বাসায় সাংবাদিকদের নাজমুল হাসান জানান, আগামী রোববার বা সোমবার পাকিস্তান সফরে দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

“পাকিস্তান সফরে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সফরে অন্যদের সঙ্গে বিসিবি পরিচালকও থাকবেন। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও খেলার সময় মাঠে উপস্থিত থাকবেন।”

বিসিবি সভাপতি জানান, এবারের সফরে কেবল লাহোরে খেলতে পারে মহিলা ক্রিকেট দল। তবে সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে করাচিও।

“আমাদের নিরাপত্তা দল পাকিস্তানের লাহোর ও করাচি সফর করেছিল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্ট। তবে এরপরও বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়ে এসেছিল।”

গত মঙ্গলবার মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরের অনুমতি দিয়ে বিসিবিতে চিঠি পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় । সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ জানান, ঈদের পর মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি হয়েছে।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস জানান, দেশে ফিরে বোর্ড এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নাজমুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

পাকিস্তান সফরের ঘোষণা নাজমুল হাসানের

আপডেট টাইম : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫