পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেসি খেলার মাঠ থেকে হাসপাতালে

ডেস্ক : খেলার সময় হাঁটুতে চোট পেয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। খেলার কিছুক্ষণের মধ্যেই মেসিকে মাঠ ছেরে যেতে হয়েছে হাসপাতালে।

আজ শনিবার লা লিগার খেলায় লাস পালমাসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই হাঁটুতে চোট পান তিনি। এরপর আর খেলায় ফিরতে পারেননি মেসি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এরপরই হাঁটুর চোট পরীক্ষার করার জন্য মেসিকে হাসপাতালে যেতে হয়েছে।

তিন গোল দিয়ে চলতি মৌসুমের লা লিগায় দারুণ যাত্রা শুরু করেছেন মেসি। লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে বার্সার আক্রমণভাগের নেতৃত্ব মেসির কাছেই।

মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মেসির জায়গায় নামেন তরুণ মুনির এলহাদ্দাদি। শেষ পর্যন্ত লাস পালমাসের বিরুদ্ধে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে দুটি গোলই করেন লুইস সুয়ারেজ, খেলার ২৪ ও ৫৪ মিনিটে। লাস পালমাসের পক্ষে ৮৮ মিনিটে এক গোল পরিশোধ করেন জোনাথন ভিয়েরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেসি খেলার মাঠ থেকে হাসপাতালে

আপডেট টাইম : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫