পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সালমাদের মিশন টি-টোয়েন্টি দিয়ে শুরু

ঢাকা : অনেক জল্পনা-কল্পনার পর নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর। সোমবার দুপুরে করাচির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সালমা খাতুনের দল। সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগার্সরা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ক্রিকেটারদের পাকিস্তান মিশন।

মঙ্গলবার পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সালমাদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। এরপর ৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ৬ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে।

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজের ওপরই জোর দিচ্ছেন অধিনায়ক সালমা খাতুন। তিনি জানান, ‘যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে সেহেতু আমরা ওয়ানডে সিরিজটাকেই ফোকাস করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দিনে দিনে উন্নতি হচ্ছে এটা বুঝতে পারছে ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই সফরটা আমাদের খুব কাজে দেবে। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য আমাদের।’

পাকিস্তান শক্তিশালী দল জানিয়ে সালমা বলেন, তারা খুবই শক্তিশালী দল। তারপরও এর আগে পাকিস্তানের সঙ্গে আমাদের কয়েকটা ম্যাচ ক্লোজ হয়েছিল। ভালো খেললে এবার জয় পাওয়া সম্ভব।’

প্রসঙ্গত, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের সঙ্গে আসন্ন সিরিজটি একরকম চ্যালেঞ্জ ধরা চলে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলা সালমাদের জন্য। র‌্যাঙ্কিংয়ে ভারত কিংবা শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে পাকিস্তান দলটি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সালমাদের মিশন টি-টোয়েন্টি দিয়ে শুরু

আপডেট টাইম : ০২:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫