পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

আল-কায়েদার কথিত ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি : র‌্যাব

বাংলার খবর২৪.কম: wpid-banglarkhabar24-banner.png.pngআন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিও বার্তা প্রকাশের পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
র‌্যাব-১ এর সদর দপ্তরে সোমবার বিকেলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশব্যাপী বোমা হামলা ঘটনার অন্যতম আসামি মো. সগির হোসেনকে গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাজধানীর ভাটারা থেকে রবিবার রাত ৮টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
মুফতি মাহমুদ বলেন, ‘ভিডিও বার্তা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’
জঙ্গি প্রতিরোধে র‌্যাব সব সময় তৎপর উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিদের প্রতিরোধে সারাদেশব্যাপী র‌্যাবের নেটওয়ার্ক বিস্তৃত।’
উল্লেখ্য, সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে শাখা খোলার ঘোষণা দেন আল-কায়েদার প্রধান।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘র‌্যাবের হাতে গ্রেফতার সগির ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার এজহারভুক্ত চার নম্বর পলাতক আসামি। তিনি গত নয় বছর ধরে পালাতক ছিলেন। বোমা হামলার ওই ঘটনায় তার বিরুদ্ধে গুলশান ও বিমান বন্দর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে ১০ বছরের সাজা প্রদান করা হয়েছে।’
তুহিন মোহাম্মদ মাসুদ আরও বলেন, ‘সগির গাজীপুর, তুরাগ ও ভাটারা থানা এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।’
সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫০ জনকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ৫৩ পলাতক আসামির মধ্যে সগির অন্যতম।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আল-কায়েদার কথিত ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি : র‌্যাব

আপডেট টাইম : ০২:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪