পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

ডাব্লিউএইচওর সম্মেলন চলাকালে কর্মসূচি না দেয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলার খবর২৪.কম:500x350_8a5232647c7365f31f1ea7d6f75d77f8_image_126360.19847.jpg.png স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ১১টি দেশের বৈঠক চলাকালীন কোন নেতিবাচক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
নাসিম বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক চলাকালে কোনো রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এ সময় কর্মসূচি দিলে দেশের সম্মানের হানি হবে।’
স্বাস্থ্যমন্ত্রী সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম বৈঠক এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভার প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আঞ্চলিক স্বাস্থ্যের অগ্রাধিকার ঠিক করতে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকায় চার দিনব্যাপী এ বৈঠক শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বৈঠকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এ অঞ্চলের প্রধান স্বাস্থ্যঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এ সভার আয়োজক বাংলাদেশ। এটি দেশের ভাবমূর্তির বিষয়। এ সময় নেতিবাচক কর্মসূচি দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ঠিক হবে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

ডাব্লিউএইচওর সম্মেলন চলাকালে কর্মসূচি না দেয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট টাইম : ০২:৪০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪