অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

এই প্রথম তৈরি হল মহিলাদের মিলন চাহিদার পিল

ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা তৈরি করল এমন এক ট্যাবলেট, যা খেলে মহিলাদের যৌন চাহিদা বেড়ে যাবে। এই ওষুধ বাজারে ছাড়ার জন্য লাইসেন্স প্রয়োজন। সেই কারণে আপাতত তাঁরা ওষুধের স্যাম্পেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এবং ড্রাগ অ্যাডমিনিসট্রেশন দফতরে জমা দিয়েছে।

উত্তর ক্যারোলিনার ওষুধ প্রস্তুতকারক সংস্থা, স্প্রাউট ফার্মাসিউটিকালসের তৈরি এই ওষুধটি মূলত নন- হরমোনাল, নাম ফ্লিবানসেরিন। সংস্থার তরফে জানানো হয়েছে, এটাই বিশ্বের প্রথম পিল, যা মহিলাদের যৌন চাহিদা বাড়াবে।

সংস্থার সিইও তরফে দাবি করা হয়েছে, বহু মহিলা, যাঁদের যৌন চাহিদা কম হওয়ার ফলে, তাঁদের স্বামী বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এই ওষুধ সেই সমস্যার অনেকটা সমাধান করবে বলে, দাবি করা হচ্ছে।

পুরুষ বা নারী, যেকোনও মানুষেরই যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। মূলত, মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারে ভারসাম্যহীনতার ফলে একজনের যৌন চাহিদা বাড়ে বা কমে, দাবি করেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক মনোরোগবিদ্যার প্রফেসর।

ফ্লিবানসেরিন নামের এই পিলটি মূলত সেই ভারসাম্যহীনতাকে সংশোধন করবে, এবং একজন মহিলার ভেতরে স্বাভাবিক যৌন চাহিদা বাড়িয়ে দেবে। এরমধ্যেই ওষুধটি এগারো হাজার মহিলার ওপর পরীক্ষা করেও দেখা হয়েছে, বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সমীক্ষা চালানো হয়েছে এমন কয়েকজন মহিলার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের যৌন চাহিদা যেমন বেড়েছে, তেমন কম যৌন আসক্তির জন্য যে মানসিক সমস্যার তৈরি হয়েছিল, তাও অনেক কমে গেছে। তৃতীয়ত যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছেও অনেক বেড়ে গেছে সেই সমস্ত মহিলাদের মধ্যে, এবং বেড়েছে যৌন সম্পর্কের পর তৃপ্তিও।

তবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। সবসময় ঘুম ঘুম ভাব আসে, সঙ্গে বমি বমি ভাবও থাকছে। সমীক্ষা চালিয়ে দেখা গেছে, বিশ্বের মধ্যে ১০ থেকে ১২ শতাংশ মহিলা কম যৌন চাহিদায় আক্রান্ত। এই ওষুধ তাঁদের জন্য এক নিশ্চিন্ত সমাধান, সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে উপেক্ষা করতে পারলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

এই প্রথম তৈরি হল মহিলাদের মিলন চাহিদার পিল

আপডেট টাইম : ০৩:১৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫