পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘সবচেয়ে শক্তিশালী’ হারিকেনের মুখে মেক্সিকো

ডেস্ক: মেক্সিকো উপকূলের অদূরে প্রবল শক্তি সঞ্চয় করছে হারিকেন প্যাট্রিসিয়া। পশ্চিম গোলার্ধে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড় বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, ‘ক্যাটাগরি ৫’ অর্থাৎ, সর্বোচ্চ মাত্রার এই হারিকেন মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।

মেক্সিকো কর্তৃপক্ষ অরক্ষিত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে।প্যাট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থাও জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবারই ঝড়টি আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে আবহওয়ার পূর্বাভাসে।

আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনে তা-ব ঘটানো টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করছেন। ২০১৩ সালে ওই টাইফুনে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ মানুষ মারা গিয়েছিল।

মেক্সিকোর ন্যাশনাল ডিজাসস্টার ফান্ডের হিসাবমতে, অরক্ষিত এলাকাগুলোতে আছে প্রায় ৪ লাখ মানুষ। হারিকেনের প্রভাবে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধস হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হারিকেন কেন্দ্র।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্যাট্রিসিয়া পশ্চিমাঞ্চলীয় জালিস্কোতে আঘাত হানতে পারে। জালিস্কো, কোলিমা এবং গুয়েরেরো রাজ্যে এরই মধ্যে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘সবচেয়ে শক্তিশালী’ হারিকেনের মুখে মেক্সিকো

আপডেট টাইম : ০১:২০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫