পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নতুন ইতিহাস গড়ল আফগানিস্তান

ঢাকা: ব্যাপারটা কল্পকাহিনীর মতো। ঢাল-তলোয়াড় কিছুই নেই আর আপনি যুদ্ধে জিততে চাচ্ছেন! যে দেশে মাঠ বা অবকাঠামো বলতে কিছুই নেই সেদেশের পক্ষে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আশা বাড়াবাড়ি নয় কি? না।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বুঝিয়ে দিল এটা মোটেও বাড়াবাড়ি নয়। শনিবার বুলাওয়েতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে আফগানরা। আইসিসির সহযোগী দেশ হয়ে তারা টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ৩-২ ব্যবধানে। আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে স্বাগতিকদের থামতে হয়েছে ১৭২ রানে।

এদিন কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ২৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে হয়েছে জিম্বাবুয়েকে। ১৫ রানের মধ্যে চামু চিবাবা (৭), ক্রেইগ আরভিন (১) এবং মুতাবামি (২) ফিরে গেলে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই বিপর্যয় আরো বাড়িয়ে স্কোরবোর্ডে ৫৫ রান উঠতেই ড্রেসিংরুমের পথ ধরেন মুতমবুজি (৬) ও সিকান্দার রাজা (২)।

তবে মিডল অর্ডারে একপ্রান্ত আগলে রেখে নিঃসঙ্গ শেরপার মতো জিম্বাবুয়ের ইনিংসকে টেনেছেন শন উইলিয়ামস। ১৭২ রানের মধ্যে ১০২ রানই এসেছে তার ব্যাট থেকে। বাকি ৯ ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৭০ রান! এখান থেকে আসলে বোঝা যায় আফগান বোলারদের সামনে কতটা অসহায় ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। উইলিয়ামসনের ১০২ রান এসেছে ১২৪ বলে তিন চার আর চার ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ রান লুক জঙ্গের (১৬)। অধিনায়ক এলটন চিগুম্বুরা করেন ১৪ রান।

২২ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের আসল সর্বনাশটা করেছেন ফাস্ট বোলার দৌলত জাদরান। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন আমির হামজা। ২৪ রানে ২ উইকেট পেয়েছেন তরুণ লেগ স্পিনার রশিদ খান।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ২৪৫ রান। আলি জাদরান ৮৮ বলে ৫৪, মোহাম্মদ নবী ৭০ বলে ৫৩, অধিনায়ক স্ট্যানিকজাই ৫৮ বলে ৩৮ এবং মোহাম্মদ শাহজাদ করেন ২২ রান। ওয়েলিংটন মাসাকাদজা ৩১ এবং রাজা ৪০ রানে পেয়েছেন ৩টি করে উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন দুজন, আফগানিস্তানের দৌলত জাদরান ও জিম্বাবুয়ের সেঞ্চুরিয়ান শন উইলয়ামস। তবে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নতুন ইতিহাস গড়ল আফগানিস্তান

আপডেট টাইম : ০২:২২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫