পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪ নভেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সঙ্গে শঙ্কা জেগেছিল, বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো সকাররা? তবে এ অনিশ্চয়তার মেঘ কেটেছে।

২০১৮ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ খেলতে ১৪ নভেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে ঢাকায় পৌঁছাবে দলটি।

বাফুফেকে আজ মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ)।

সেপ্টেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অগ্রবর্তী পর্যবেক্ষক দলের ফিরে যাওয়া, স্টিভেন স্মিথদের বাংলাদেশে সফরে না আসা নানা বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এফএফএ। নিরাপত্তার শঙ্কায় এএফসির কাছে চিঠিও দিয়েছিল তারা। নিরাপত্তা নিয়ে এএফসি অবশ্য কোনো প্রশ্ন তোলেনি।

ফিরতি ম্যাচ খেলার ব্যাপারে বাফুফের পাঠানো ই-মেইলের জবাব দিয়েছে এফএফএ।

এতে জানানো হয়, ১৪ নভেম্বর রাতে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে তাদের। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচের।

এর আগে ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৪ নভেম্বর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

আপডেট টাইম : ১১:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫