পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাতক্ষীরায় বিজিবি’র মতবিনিময়

বাংলার খবর২৪.কমBSF, সাতক্ষীরা : সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে বিজিবি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন বিজিবি’র যশোর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিব, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মিজান, সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, ঘোনা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান অসলে প্রমুখ।
সভায় বিজিবি’র যশোর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিব বলেন, সীমান্তে নারী-শিশু পাচার রোধে জিরো টলারেন্স দেখানো হবে। দেশের ভাবমূর্তি ও স্বার্থ সংরক্ষণে সব কিছু করা হবে।
এ সময় তিনি সীমান্তে চোরাচালান রোধে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করে চোরাকারবারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাচারের সাথে যারা জড়িত তাদের ভবিষ্যৎ ভাল না। সীমান্ত অপরাধীদের তালিকা দিয়েছে বিএসএফ। এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাতক্ষীরায় বিজিবি’র মতবিনিময়

আপডেট টাইম : ০৩:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪