পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

‘আওয়ামী লীগ করেন বলেই আজকে উপাচার্য হয়েছেন’

রাবি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদগুলোতে কেন স্বাধীনতার প্রেমী ছাত্রদের নিয়োগ দেওয়া হচ্ছে না? যেখানে প্রায় পাচ‍ঁশত আসন খালি আছে। যোগ্যতার বলে আপনারা উপাচার্য, উপ-উপাচার্য হননি। আপনারা আওয়ামী লীগ করেন বলেই আজ উপাচার্য, উপ-উপাচার্য হয়েছেন।

‘আপনারা আমাদের সন্তানদের নিয়োগ দিবেন না তো জামাত-শিবির নিয়োগ দিবেন? যখন সবকিছু হারিয়ে যাবে, তখন রাস্তা দিয়ে চলা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে ।’

বুধবার জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দলীয় টেন্টে বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আজ এমন এক জায়গায় দাড়িয়ে কথা বলছি যেখানে যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেখানে শিক্ষার জন্যে আন্দোলন করতে প্রাণ দিতে হয়েছে শহীদ শামসুজ্জোহা স্যারকে, হারাতে হয়েছে অনেক ছাত্রলীগ নেতাকর্মীর হাত-পায়ের রগ। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই তাই অনেক কিছুই দেখতে হয়।

বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পক্ষের লোকদের নিয়োগ দেয়া হয়না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘রাবিতে আজ শান্তি বিরাজ করছে শুধু ছাত্রলীগ সজাগ আছে বলে। অথচ স্বাধীনতার পক্ষের লোকদেরকে নিয়োগ দেয়া হচ্ছে না।

বছর দেড়েক আগে চাকরি দিবে বলে প্রশাসনকে আমরা লিষ্ট দিয়েছিলাম। কিন্তু সেই লিষ্ট কোথায়? আমরা ইশারা দিলেই গদি উঠাতে ২৪ ঘন্টাও সময় লাগবেনা। আমি (লিটন) ও ডাবলু ক্যাম্পাস শান্ত রেখেছি। কিন্তু আর কতদিন দেখবো। প্রশাসন আমাদের কাজ করে না। বিএনপি যদি কোনকিছুর তোয়াক্কা না করে একবারে ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে আপনারা কি স্বাধীনতার পক্ষের ১৪৪ জনকে নিয়োগ দিতে পারেন না! আপনারা কি এতই স্বচ্ছ !

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় ও রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তবীবুর রহমান শেখ প্রমুখ।

এদিকে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিনব্যাপী ছবি প্রদর্শনির আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

‘আওয়ামী লীগ করেন বলেই আজকে উপাচার্য হয়েছেন’

আপডেট টাইম : ০২:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫