পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছোট-খাটো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ‘কলগার্ল’ এর রমরমা ব্যবসা!

তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণ, গড়িয়া থেকে গড়িয়াহাট, বালি থেকে বেলগাছিয়া, সংবাদপত্রের বিভিন্ন পৃষ্ঠায় মিলবে উষ্ণতা৷ শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে কলামে মিলবে মিডিলম্যানদের সুলুক-সন্ধান৷

‘অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া সম্ভব’ বলে জানালেন লালবাজারের কর্তাদের একাংশ৷ কলকাতা থেকে প্রকাশিত যে কোনও প্রথম-দ্বিতীয় শ্রেণির সংবাদপত্রের বিভিন্ন পাতার লক্ষ করলেই শ্রেণিবদ্ধ কলামে নজর পড়বে পত্রমিতালির বিজ্ঞাপন৷ নিঃসঙ্গতা দূর করতে বন্ধু কিংবা বান্ধবী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বিজ্ঞাপনদাতারা৷

বিভিন্ন পত্রমিতালি সংস্থার কাজের ধরন রকমফের রয়েছে৷ কিন্তু, প্রত্যেকেরই প্রতিশ্রুতি, তাদের সদস্যপদ গ্রহণ করলেই দূর হবে নিঃসঙ্গতা৷ হাতছানি জীবনকে রঙিন করে তোলার৷

পুরুষ কিংবা মহিলা, উচ্চপদস্থ বেসরকারি চাকরিজীবী যুবক অথবা শহরের পড়তে আসা কলেজ গার্ল, পত্রমিতালির হাত ধরেই একদিকে রোজগার করছে, অন্যদিকে পত্রমিতালির সদস্যপদ গ্রহণ করেই হাতের নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে সময় ও রাত কাটানোর সঙ্গিনী৷ কলকাতা শহরের হাজরা এলাকার একটি পত্রমিতালি সংস্থা এভাবেই সঙ্গী ও সঙ্গিনী সরবরাহ করছে৷

তাদের মতোত প্রায় প্রত্যেকটি সংস্থার তিন ধরনের সদস্যপদ গ্রহণ করা যায়৷ তারা জানাচ্ছে, মোবাইলে কথা বলার সঙ্গী-সঙ্গিনী, সরাসরি সাক্ষাতের সুযোগ এবং ‘ডিপ রিলেশন’ পদ্ধতিতে তারা মিতালি সরবরাহ করে৷ শুধু মোবাইলে কথা বলার সঙ্গী পেতে সদস্যদের গুনতে হবে ৫০০ টাকা৷ সরাসরি সাক্ষাতের বন্ধু-বান্ধবী পেতে হলে এক হাজার টাকার সদস্যপদ গ্রহণ করতে হবে৷

আর ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার সঙ্গিনীর সন্ধান পাওয়া যাবে দেড় থেকে দু’হাজার টাকার সদস্যপদে৷ খোঁজ-খবর করে এই সমস্ত সংস্থার সদস্যপদ গ্রহণের নানা পদ্ধতি উদ্ধার হয়েছে৷ সংবাদপত্রের শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলেই সুরেলা কণ্ঠে বিপাশা, মৌমিতা কিংবা সুস্মিতারা বুঝিয়ে দেবে কীভাবে সদস্যপদ গ্রহণের পদ্ধতি৷ কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রী নাকি গৃহবধূ?

টাকা প্রাপ্তির পরেই মিলবে সঙ্গী-সঙ্গিনীর মোবাইল নম্বর৷ ছ’মাস কিংবা এক বছরের সদস্যপদ গ্রহণ করলে নিয়মিত নতুন নতুন বন্ধু-সঙ্গিনীর মোবাইল নম্বর সরবরাহ করবে মিডিলম্যান পত্রমিতালি সংস্থাগুলি৷

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছোট-খাটো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ‘কলগার্ল’ এর রমরমা ব্যবসা!

আপডেট টাইম : ০১:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫