অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

শনিবারের মধ্যে বেতন-বোনাস না দিলে আন্দোলন

বাংলার খবর২৪.কম,JAKAT-Cloth-pic-e1406211682668ঢাকা: আগামী শনিবারের মধ্যে বেতন-বোনাস না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানায় কর্মরত প্রায় ১৬শ শ্রমিক।

বৃহস্পতিবার শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন শ্রমিকদের পক্ষে এ ঘোষণা দেন। এদিন সকালে শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে ফের বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন।

এরআগে একই দাবিতে বুধবারও ওই ভবন ঘেরাও করেছিলেন তুবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছিলেন তারা।

বেতন-বোনাস নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর গতকাল শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে।

বুধবার সকাল থেকে শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখলে জটিলতা নিরসনে ওইদিন বিকেলেই বৈঠকে বসেন মালিকপক্ষ ও শ্রমিকরা। বৈঠকে মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি এসএম মান্নান কচি ও সংগঠনের ওয়েলফেয়ার অ্যান্ড আরবিট্রেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহাদ আনসারি এবং শ্রমিকদের পক্ষ থেকে ছিলেন ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

তবে শনিবার দুপুরে দ্বিতীয় দফায় বৈঠকে বসার সিদ্ধান্ত ছাড়া আর কোনো সিদ্ধান্ত আসেনি ওই বৈঠক থেকে।

মঙ্গলবার বেতন ও বোনাস দেয়ার কথা থাকলেও শ্রমিকরা ব্যাংকে গিয়ে কোনো টাকা না পাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার এসব ঘটনার সৃষ্টি হয়।

প্রায় ২ বছর আগে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন কারাগারে থাকায় অগ্রীম টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ। দেলোয়ারের স্ত্রী মাহমুদা আক্তার মিতা এ গার্মেন্টসের চেয়ারম্যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

শনিবারের মধ্যে বেতন-বোনাস না দিলে আন্দোলন

আপডেট টাইম : ০৩:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪