পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শুধুই তুই নেই বলে

                     -একজন নিশাদ
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল,
শিতাতপ নিয়ন্ত্রিত চকচকে ঘরগুলো
তৃষিত প্রানে ছড়িয়ে দিত উদ্বেগরহিত আনন্দ,
এলোমেলোভাবে তোর ছড়ানো ছেটানো কাপড়গুলোর
ভাজ করাতে মিলত সত্যের উপলব্ধি হতে উৎপন্ন
গভীর অনুভূতি,
আমার আয়ত্বে ছিল অবাধ সুখ।

এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না,
ছিলনা উত্তাল ঢেউ।

কোথা থেকে এক প্রবল বাতাসের বেগের সাথে
অনিচ্ছেতে চলে গেলি তুই
শোবার ঘরের বিছানা, রান্নাঘরের তাক, ডাইনিং টেবিল
সবকিছু জুড়ে এক নিথর শুন্যতা রেখে
উঠিয়ে নিয়ে গেছে তোর আমার সমস্ত সুখের অনুভুতিগুলো।

আলমিরায় পড়ে আছে তোর গোছানো কাপড়
শুধু কোথাও রঙ নেই,
সুক্ষাতিসুক্ষ কাপড়গুলোর প্রতিটি বুননে রেখে গেছিস
কষ্টের বিচ্ছিন্ন ছাপ।

এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না
কখনো গর্জন শুনিনি বাতাসের।
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল।

আজও সব আছে স্ব-হালে
তবু কিছু নেই, কিছুই নেই
শুধুই তুই নেই বলে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শুধুই তুই নেই বলে

আপডেট টাইম : ০১:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫

                     -একজন নিশাদ
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল,
শিতাতপ নিয়ন্ত্রিত চকচকে ঘরগুলো
তৃষিত প্রানে ছড়িয়ে দিত উদ্বেগরহিত আনন্দ,
এলোমেলোভাবে তোর ছড়ানো ছেটানো কাপড়গুলোর
ভাজ করাতে মিলত সত্যের উপলব্ধি হতে উৎপন্ন
গভীর অনুভূতি,
আমার আয়ত্বে ছিল অবাধ সুখ।

এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না,
ছিলনা উত্তাল ঢেউ।

কোথা থেকে এক প্রবল বাতাসের বেগের সাথে
অনিচ্ছেতে চলে গেলি তুই
শোবার ঘরের বিছানা, রান্নাঘরের তাক, ডাইনিং টেবিল
সবকিছু জুড়ে এক নিথর শুন্যতা রেখে
উঠিয়ে নিয়ে গেছে তোর আমার সমস্ত সুখের অনুভুতিগুলো।

আলমিরায় পড়ে আছে তোর গোছানো কাপড়
শুধু কোথাও রঙ নেই,
সুক্ষাতিসুক্ষ কাপড়গুলোর প্রতিটি বুননে রেখে গেছিস
কষ্টের বিচ্ছিন্ন ছাপ।

এখানে আশেপাশে কখনো কোন সমুদ্র ছিল না
কখনো গর্জন শুনিনি বাতাসের।
দোতলার বাম পাশে
তিন বেড রুমের পরতে পরতে
তোর আমার কিছু সপ্নদের বসবাস ছিল।

আজও সব আছে স্ব-হালে
তবু কিছু নেই, কিছুই নেই
শুধুই তুই নেই বলে।