অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

পররাষ্ট্র সচিব-বার্নিকাট দীর্ঘ বৈঠক

ঢাকা : পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচায় বৈঠকটি হয়। সচিবের দপ্তরে প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট (সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত) স্থায়ী বৈঠক শেষে কোন পক্ষই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৩শে নভেম্বর ওয়াশিংটনে টিকফা দ্বিতীয় মিটিং হবে। সেই মিটিংয়ের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা বন্ধ রয়েছে অনেক দিন ধরে। এটি ফেরতে যুক্তরাষ্ট্র যে ১৬ দফা শর্ত দিয়েছিল বাংলাদেশ তার বেশির ভাগই পূরণ করেছে বলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন। আসন্ন টিকফা’র মিটিংয়ে জিএসপি ফেরতের দাবিটি জোরালো করতে চান ঢাকার কর্মকর্তারা। ওই মিটিংয়ে অংশ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুনের নেতৃত্বাধীন পররাষ্ট্র ও শ্রম সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী ১৯শে নভেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন দূতের সন্ধ্যার বৈঠকে জিএসপি নিয়ে কথা হয়েছে বলেও একটি সূত্র দাবি করেছে। বৈঠক সূত্রের দাবি দু’টি পর্বে সচিব ও রাষ্ট্রদূতের মধ্যে গতকালের আলোচনাটি হয়েছে। প্রথম পর্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন। শেষের আধা ঘণ্টার বেশি সময় সচিব-রাষ্ট্রদূত একান্তে কথা বলেছেন। এর আগে ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনার ও কূটনৈতিক কোরের ডীন রবার্ট গিবসন এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক বৈঠক করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

পররাষ্ট্র সচিব-বার্নিকাট দীর্ঘ বৈঠক

আপডেট টাইম : ০৩:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫