পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিলেটে সীমানাপ্রাচীর ভেঙ্গে নিহত এক, আহত ৩

বাংলার খবর২৪.কম500x350_9a627483642765967bfb7b6b1efc353f_SYL PIC-02, সিলেট : সিলেট নগরীর পশ্চিম শেখঘাটে রহমান ভিলা নামক একটি বাসার সীমানাপ্রাচীর ভেঙ্গে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল কাদির জিলানী (৩৮)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাখর গ্রামের মৃত শাবাগ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর মজুমদার পাড়ার মতিন মিয়ার কলোনীর বাসিন্দা ছিলেন। বুধবার দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- নেত্রকোণা জেলার মদন থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়া (৬০), তার ছেলে টিটু আহমদ (২৮) ও একই জেলার চিতলা গ্রামের দেন্দু মিয়ার ছেলে আব্দুল মুক্তাদির (৫০)। রহমান ভিলার মালিক দক্ষিণ সুরমার তেতলি গ্রামের শফিকুর রহমান।
জানা যায়, বুধবার সকাল থেকেই রহমান ভিলার সীমানপ্রাচীর ঘেঁষা ড্রেনের সংস্কার কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ওই বাসার সীমানাপ্রাচীর ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির জিলানী নিহত এবং বাকিরা আহত হন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদেরকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, রহমান ভিলার শুধু সীমানাপ্রাচীরই ঝুঁকিপূর্ণ নয়, ৪ তলা ভবনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিলেটে সীমানাপ্রাচীর ভেঙ্গে নিহত এক, আহত ৩

আপডেট টাইম : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪