পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক

ভিয়েতনামের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ডি ক্রুইফের শিষ্যরা পরাজিত

বাংলার খবর২৪.কম, 500x350_0e8dcb9021f5abbc6a9d6a208ce1757e_1143079-18331556-2560-1440১৭তম এশিয়ান গেমসে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর প্রতিযোগীতার পর্দা উঠলেও ১৪ সেপ্টেম্বর ফুটবল ডিসিপ্লিনের ম্যাচগুলো শুরু হবে। তবে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে এশিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ। বুধবার ভিয়েতনামের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মামুনুল-ওয়াহেদরা। ম্যাচে ৪-২ গোলে পরাজিত হয় লাল-সবুজ জার্সীধারীরা। মুনহাক ফুটবল ফিল্ড অক্সিলারি পিচ স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় শুরু হয় ।
প্রথমার্ধের ১৮ মিনিটে লিড নেয় ভিয়েতনাম। এরপর ২৫ মিনিটে পেনাল্টি থেকে আবারো গোলের দেখা পায় তারা। প্রথমার্ধে বাংলাদেশ গোল পরিশধের একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান কমাতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ভিয়েতনাম তৃতীয় গোলের দেখা পায়।
৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে গোল পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কেষ্টর পরিবর্তে মাঠে নামা ওয়াহেদ বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন। সোহেল রানার বাড়ানো পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওয়াহেদ (৩-১)। ৫ মিনিটের ব্যবধানে আরেকটি গোল করেন তকলিস। একক প্রচেস্টায় ও নৈপুণ্যে ভিয়েতনামের জালে দ্বিতীয় বার বল জড়ান তকলিস (৩-২)। এরপর ম্যাচের শেষ মিনিটে ভিয়েতনামের ফরোয়ার্ডরা চতুর্থ গোল করলে ৪-২ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এদিকে খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে প্রশংসা করেন হেড কোচ লোডভিক ডি ক্রইফ । তবে তিনি জানান, মিশু অনুপস্থিতি থাকায় রক্ষণভাগ খানিকটা দুর্বল ছিল, একারণে আশানুরূপ ফলাফল আসেনি। এশিয়ান গেমসে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, উজবেকিস্তান ও হংকং। ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৮ ও ২২ সেপ্টেম্বর উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবেন ডি ক্রুইফের শিষ্যরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন

ভিয়েতনামের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ডি ক্রুইফের শিষ্যরা পরাজিত

আপডেট টাইম : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪