অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলনে ৭ ইস্যুতে সমঝোতা স্বাক্ষর

ময়মনসিংহ: বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলনে ৭ ইস্যুতে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের শহরতলী খাগডহর এলাকার হোটেল সিলভার ক্যাসেলে এ সমঝোতা স্বাক্ষর করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের ইস্ট খাসি হিলস’র (শিলং) ডেপুটি কমিশনার আইএএস শ্রী পিএস ডেখর ।

সীমান্ত সম্মেলনে দু‘ দেশের প্রতিনিধি দলের দু‘ প্রধান বর্ডার হাট স্থাপন,দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সীমান্তের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত, মাদক ও চোরাচালান, বন্দি প্রত্যাবর্তন, সীমান্তপিলার সমস্যা, দু’ দেশের মাঝে আন্তবাণিজ্য ও সংস্কৃতি-ক্রীড়া বিনিময় ইস্যূতে সমঝোতা স্বাক্ষর করেন ।

উল্লেখ্য, গত বুধবার দু’ দেশের যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়। এতে আলোচনায় অংশ নেন বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, সিলেট, শেরপুর, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর ভারতের ৭ জেলা ইস্ট খাসি হিলস (শিলং), সাউথ ওয়েস্ট খাসি হিলস (মৌখিরাত), সাউথ গারো হিলস (বাঘমারা), ওয়েস্ট গারো হিলস (তোরা), ইস্ট জৈন্তিয়া হিলস (খালীহরিয়াত), ওয়েস্ট জৈন্তিয়া হিলস (জোয়াই) ও সাউথ ওয়েস্ট গারো হিলসে (আমপাতি) জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফ’র প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের বলেন, ৭ টি ইস্যুতে আমাদের দু’দেশের মাঝে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা ৭ টি ইস্যুতে ঐক্যমতে পৌছে সমঝোতা স্বাক্ষর করেছি। দু’ দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

তিনি বলেন, আমাদের দু’দেশের মাঝে ৫ কিলোমিটার বর্ডার হাট রয়েছে। এটিকে ৮ কিলোমিটারে উন্নীত করতে দু’দেশের সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের ইস্ট খাসি হিলস’র (শিলং) ডেপুটি কমিশনার আইএএস শ্রী পিএস ডেখর বলেন, সীমান্তে অপরাধ কমাতে দু’ দেশই উদ্যোগ গ্রহণ করে সহাবস্থান বজায় রাখতে কাজ করে যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলনে ৭ ইস্যুতে সমঝোতা স্বাক্ষর

আপডেট টাইম : ০৪:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫