পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলনায় স্ত্রীর যৌনাঙ্গে কলাগাছের থোড় ঢুকিয়ে…..

সংবাদদাতা : ভাত দিতে দেরি হওয়ায় অজুহাতে মাহফুজা (১৬) নামের কিশোরী নববধূকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানো হয়েছে। এসময় বালিকাবধূর যৌনাঙ্গে কলাগাছের থোড় ঢুকিয়ে দেয় পাষণ্ড স্বামী।

শনিবার মধ্যরাতে খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামে এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ওই কিশোরীর স্বামী ময়নুদ্দীনকে (৩৩) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার হোতা ময়নুদ্দীন পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের ইনছার সরদারের ছেলে। নির্যাতনের শিকার তার কিশোরী বধূ মাহফুজা খুলনার ডুমুরিয়া উপজেলার জামিলা গ্রামের ছহিলউদ্দীনের মেয়ে।

এলাকাবাসী জানান, মাস খানেক আগে ময়নুদ্দীনের সঙ্গে বিয়ে হয় মাহফুজার। বিয়ের পর থেকেই ময়নুদ্দীন যৌতুকের জন্য প্রায়ই মাহফুজাকে মারধর করতো। এক পর্যায়ে শনিবার রাতে ভাত আনতে দেরি হওয়ার অজুহাতে রাত ১২ টার দিকে মাহফুজার হাত-পা ও মুখমণ্ডল বেঁধে ফেলে ময়নুদ্দীন। এরপর পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে স্ত্রীর পরনের কাপড় খুলে ফেলে। পরে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালায়।

এক পর্যায়ে স্ত্রীর যৌনাঙ্গে কলাগাছের থোড় ঢুকিয়ে দেয়। পরে কাঁচি দিয়ে শরীরে কোপ মারতে যাওয়ার সময় হঠাৎ স্ত্রীর মুখের বাঁধন খুলে যায়। এতে মাহফুজা চিৎকার দিয়ে উঠলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ময়নুদ্দীনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী মাহফুজাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, আটক ময়নুদ্দীন পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। যৌতুকের জন্য ময়নুদ্দীন আরো দুই স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলনায় স্ত্রীর যৌনাঙ্গে কলাগাছের থোড় ঢুকিয়ে…..

আপডেট টাইম : ০৪:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫