পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা: ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৮,আহত ৫০

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে পৃথক আটটি সড়ক দুর্ঘটনায় ভুমি মন্ত্রীর ছেলে সহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে সাংবাদিক, পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যসহ অন্তত ৫০ জন। শনিবার সকাল ৭টা থেকে থেকে দশটা পর্যন্ত এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, ঘন কুয়াশার কারনে আজ সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল জেলা অংশের ৪০ নং পিলার এলাকায় পাবনা থেকে ঢাকা গামী সরকার পরিবহনের একটি কোচের সঙ্গে গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ বাস যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৪০ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও টাঙ্গাইল হাসপাতালে ভার্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র শরীফ রানার পরিচয় পাওয়া গেছে। এ সময় সেতুর উপরে আরো বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধারকাজে অংশ নিতে সিরাজগঞ্জ ফোয়ার ব্রিগেড ও সদর থানা পুলিশের পৃথক দুটি দল দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়। সেতুর উপরে পৌছলে ফায়ার বিগেডের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয় পুলিশ পিকআপ। এতে অন্তত ৭ পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্য আহত হয়।

একই সময়ে দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যাবার পথে মাছরাঙ্গা টিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, সময় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুন্ডু, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন আশরাফুল ইসলাম ও চ্যানেল টুয়োন্টিফোরেরর ক্যামেরাপার্সন নাজমুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর উপর পৌছলে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এদিকে সকাল ১০টার দিকে সেতুর সিরাজগঞ্জ অংশের ৩০ নং পিলারের নিকট একটি কাঠের গুড়িবোঝাই ট্রাককে পিছন দিক তেকে ধাক্কা দেয় একতা পরিবহনের একটি বাস। এতে ঐ বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

আহত সাংবাদিক, ফায়ার ব্রিগেড ও পুলিশ সদস্যদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এই সকল তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা: ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৮,আহত ৫০

আপডেট টাইম : ০১:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬