পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশ আসতে আপত্তি নেই আর কোনো দলের

ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পদাঙ্ক আবার অন্য দলগুলো অনুসরণ করে কিনা, এ নিয়ে একটা শঙ্কা ছিলই। কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে যুব বিশ্বকাপ খেলতে বাংলাদেশে পা রাখতে আপত্তি নেই আর কোনো দলেরই।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি যুব বিশ্বকাপে ১৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার পরিবর্তে আইসিসির আমন্ত্রণে বাংলাদেশে খেলতে আসছে আয়ারল্যান্ড। ৯টি টেস্ট খেলুড়ে দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এই প্রতিযোগিতায় থাকছে ৭টি সহযোগী সদস্য দেশ- আফগানিস্তান, কানাডা, ফিজি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল ও স্কটল্যান্ড। অংশগ্রহণকারী প্রতিটি দেশই এরই মধ্যে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে।

২৭ জানুয়ারি থেকে বাংলাদেশের চার শহরের আট ভেন্যুতে শুরু হবে নবীনদের এই ক্রিকেট-উৎসব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশ আসতে আপত্তি নেই আর কোনো দলের

আপডেট টাইম : ০২:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬