পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টোয়েন্টি ২০ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

ঢাকা: ২০১৬ টোয়েন্টি ২০ বিশ্বকাপের আসর বসবে ভারতে। টোয়েন্টি ২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার আগে বিশ্ব ভ্রমণে বের হয়েছে টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি। ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়েছে। ভ্রমণের ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশেও।

বুধবার রাতের মধ্যেই ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা। আর তা দুই দিনের জন্য বসুন্ধরা সিটি শপিং মলে এটি প্রদর্শনের জন্য রাখা হবে।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সোমবার ও মঙ্গলবার টোয়েন্টি ২০ বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হয়েছে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর সন্ত্রাসী হামলা হয়েছিল পেশোয়ারের ওই স্কুলে। স্কুলের শিক্ষার্থীদের খুশি করতেই মূলত সেখানে এই ট্রফি উন্মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ট্রফি প্রদর্শনীতে এটির সঙ্গে ছবি তুলে নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন।

১২টি দেশ ঘুরে দিলিতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফেব্রুয়ারি। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিলিতে পৌঁছবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টোয়েন্টি ২০ বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে

আপডেট টাইম : ০১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬