পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাজীপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ!

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন মাতব্বর গণধর্ষণের ঘটনাটি ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গত রবিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে স্বামী ও স্ত্রী কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্মীয় বাড়িতে অটোরিকশায় করে বেড়াতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের বান্দর মার্কেট এলাকায় পৌছলে একটি পিকআপভ্যান নিয়ে স্থানীয় শহিদুল ইসলাম, রশিদ মিয়া, আমিনুর ইসলাম, মেহেদী নামে চার বখাটে তাদের পিছু নেয়। পরে উপজেলার কড়ইতলা এলাকায় পৌঁছলে অটোরিকশাটির গতিরোধ করে তারা।

এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে প্রথমে টাকা-পয়সা, মোবাইল সেট লুট করে। পরে অটোরিকশা চালক ও স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্বামী-স্ত্রী ও অটোরিকশা চালককে উদ্ধার করে আত্মীয় বাড়িতে তাদের পৌঁছে দেয় এলাকাবাসী।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ মাতব্বরদের জানালে তারা ওই চার বখাটেকে খুঁজে বের করে। ঘটনাটি মীমাংসা করার জন্য সোমবার রাত ৭টার দিকে বোয়ালি ইউনিয়ন পরিষদের সদস্য আলাল উদ্দিন, গ্রাম্য মাতব্বর বাহার উদ্দিন, আকবর আলী, মোহাম্মদ আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী চার বখাটের হাজির করে স্থানীয় ফজল উদ্দিনের বাড়িতে সালিশে বসেন। পরে ওই বৈঠকে চার বখাটেকে ৬ হাজার টাকা জরিমানা ও ৫টি করে বেতাঘাতের শাস্তি ঘোষণা করেন। রায় শুনে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

গাজীপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ!

আপডেট টাইম : ০১:৪৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬